লকডাউন পর্যবেক্ষণে তিউনিসিয়ার রাস্তায় রোবোকপ

৪ এপ্রিল, ২০২০ ১৩:৪৬  
লকডাউন পর্যবেক্ষণে রোবট পুলিশ মোতায়েন করেছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। চার চাকাযুক্ত পি–গার্ড নামের এই রোবটে রয়েছে থার্মাল-ইমেজিং ক্যামেরা ও লাইট ডিটেকটিং অ্যান্ড রেঞ্জিং (লিডার) প্রযুক্তি। এটি বেতার তরঙ্গের পরিবর্তে আলোকতরঙ্গ ব্যবহার করে রাডারের মতো কাজ করে। কাউকে রাস্তায় চলাফেরা করতে দেখলে এই গোয়েন্দা নজরদারির যন্ত্র তার কাছে গিয়ে বাইরে আসার কারণ জিজ্ঞাসা করছে। কাউকে রাস্তায় দেখলে পথ আগলে জিজ্ঞেস করছে- এখানে কি? তুমি কি জাননা এখন লকডডাউন চলছে? আইডি কার্ড দেখাও। রোবট পুলিশের হাত থেকে নিস্তার পেতে তাই আইডি কার্ড বা অন্যান্য কাগজপত্র দেখাতে হচ্ছে। রোবটে যুক্ত ক্যামেরায় মাধ্যমে রোবট পরিচালনাকরী পুলিশ সদস্যরা সে কাগজপত্র পরীক্ষা করে দেখছেন। ২০১৫ সালে নিরাপত্তা টহলের জন্য এই রোবটটির তৈরি করেছেন তিউনিসিয়ান আনিস সাহবানি। কৃত্রিমবুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় পরিচালন প্রযুক্তির এই রোবটটি তৈরি করা হয়েছে সাহবানির ইনোভা রোবটিকস ফার্মের মাধ্যমে। এটির মূল্য ১০০ থেকে ১৪০ হাজার ডলার।